1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যুক্তির মাঠে জার্মানির জয়: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে জমজমাট রম্য বিতর্ক অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

যুক্তির মাঠে জার্মানির জয়: খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে জমজমাট রম্য বিতর্ক অনুষ্ঠিত

তাওহীদ হাসান পিয়াল - খুকৃবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

তাওহীদ হাসান পিয়াল – খুকৃবি প্রতিনিধি
কাপটা এবার আমাদেরই ভাই, মাঠে বাকি দলের কোনো পাত্তা নাই!
-আমরাই গুরু, আমরাই বাপ, বিনা তর্কে দিয়ে দে বিশ্বকাপ!—এই থিমকে সামনে রেখে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) অনুষ্ঠিত হয়ে গেল এক প্রাণবন্ত রম্য বিতর্ক। আজ ২৪শে জুন, বুধবার বিকেল ৪:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রাঙ্গণে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এর উদ্যোগে “Debate of Champions” নামের এই বিশেষ বিতর্কের আয়োজন করা হয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও হাস্যরসে ভরপুর এই প্রতিযোগিতায় ফুটবল বিশ্বের চার পরাশক্তি—আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও জার্মানির সমর্থক তার্কিকরা অংশ নেন। নিজ নিজ দলকে সেরা প্রমাণ করতে এবং প্রতিপক্ষকে ঘায়েল করতে তার্কিকদের যুক্তি, পাল্টা-যুক্তি এবং চমৎকার রসিবোধ পুরো ক্যাম্পাসকে মুখরিত করে তোলে। ‘বিনা তর্কে দিয়ে দে বিশ্বকাপ’—এমন মানসিকতা নিয়ে মাঠে নামলেও, মাঠের বাইরের এই তাত্ত্বিক লড়াইয়ে শেষ পর্যন্ত যুক্তির তীব্রতায় ও বাকচাতুর্যে সবাইকে ছাড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘জার্মানি’ দল। ফুটবলপ্রেমী সাধারণ শিক্ষার্থী ও দর্শকদের করতালিতে মুখর এই আয়োজনে উপস্থিত সবাই এক ভিন্নধর্মী আনন্দঘন পরিবেশ উপভোগ করেন, যা ক্যাম্পাসে ফুটবল উন্মাদনাকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park