1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বাকেরগঞ্জে ঈদুল আযহা উপলক্ষে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

শফিকুল ইসলাম,(বরিশাল) বাকেরগঞ্জঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত

শফিকুল ইসলাম,(বরিশাল) বাকেরগঞ্জঃ

আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাকেরগঞ্জে এক বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

(২৫ মে) সকালে বাকেরগঞ্জ পৌরসভা সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা, কসাই ও সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বরিশাল-৬) বাকেরগঞ্জ আসনের সংসদ সদস্য জনাব, আবুল হোসেন খান। তিনি বলেন,
“কোরবানির চামড়া আমাদের জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ সম্পদ। কিন্তু অসচেতনতা ও সঠিক সংরক্ষণ পদ্ধতি না জানার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়ে যায়। এ ক্ষতি রোধে মাঠ পর্যায়ে প্রশিক্ষণের মাধ্যমে সবাইকে দক্ষ করে তুলতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় নির্ধারিত স্থানে পশু জবাই নিশ্চিত করতে হবে।

কর্মশালায় সভাপতিত্ব করেন মিলটন চন্দ্র পাল। তিনি বলেন, চামড়ার গুণগত মান অক্ষুণ্ন রাখতে পশু জবাইয়ের পর থেকে শুরু করে চামড়ায় লবণ প্রয়োগ পর্যন্ত প্রতিটি ধাপ অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা জরুরি।

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সালেহ আল রেজা এবং ডা. মো. আমিরুল ইসলাম সোহাগ। তারা কর্মশালায় পশুর চামড়া ছাড়ানোর সঠিক পদ্ধতি, সংরক্ষণ কৌশল, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কারিগরি দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও বাস্তবমুখী ধারণা প্রদান করেন।

কর্মশালায় বক্তারা বলেন, সঠিক নিয়মে চামড়া সংরক্ষণ করা গেলে দেশের চামড়া শিল্প আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park