1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নথুল্লাবাদ থেকে গড়িয়ার পার—বরিশালে আসছে নতুন বাস টার্মিনাল। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

নথুল্লাবাদ থেকে গড়িয়ার পার—বরিশালে আসছে নতুন বাস টার্মিনাল।

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১৩১ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ

বরিশাল নগরীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল গড়িয়ার পার এলাকায় স্থানান্তরের উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন।

এ লক্ষ্যে প্রস্তাবিত নতুন টার্মিনালের স্থান সরেজমিনে পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে তিনি গড়িয়ার পার এলাকার সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় নতুন টার্মিনালের সীমানা নির্ধারণ, সংযোগ সড়ক উন্নয়ন, যাত্রীসেবা ও প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা নিয়ে কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে প্রশাসক বলেন,
“নথুল্লাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র যানজট নগরবাসীর জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। গড়িয়ার পারে আধুনিক ও পরিকল্পিত বাস টার্মিনাল নির্মাণ করা হলে যাত্রীসেবা সহজ হবে এবং নগরীর প্রধান সড়কে যানজট অনেকাংশে কমে আসবে।”

সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নতুন বাস টার্মিনালে আধুনিক যাত্রী ছাউনি, ডিজিটাল টিকিট কাউন্টার, পর্যাপ্ত শৌচাগার, যানবাহন পার্কিং সুবিধা ও সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি দূরপাল্লার যানবাহন চলাচলের উপযোগী অবকাঠামোও নির্মাণের পরিকল্পনা রয়েছে।

নগরবাসী মনে করছেন, পরিকল্পনাটি বাস্তবায়িত হলে বরিশাল নগরীর যানজট কমার পাশাপাশি যাত্রীসেবার মানও উন্নত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park