1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জে ফেসবুক পোস্টে বিতর্ক: বিএনপি কর্মীদের মামলায় যুবক আটক। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বাকেরগঞ্জে ফেসবুক পোস্টে বিতর্ক: বিএনপি কর্মীদের মামলায় যুবক আটক।

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১১০ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ

ফেসবুকে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ স্থানীয় বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের বিরুদ্ধে মানহানিকর ও কুরুচিপূর্ণ কনটেন্ট প্রচারের অভিযোগে নিলয় পারভেজ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার ঢাকার ভাটারা থানার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার নিলয় পারভেজ বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের হযরত আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ ঢাকায় বসবাস করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, নিলয় তার ব্যক্তিগত ফেসবুক আইডি “লায়ন নিলয় পারভেজ” থেকে সংসদ সদস্য আবুল হোসেন খান ও স্থানীয় রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আপত্তিকর, বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট, ছবি ও ভিডিও প্রকাশ ও শেয়ার করতেন। এসব পোস্টের ক্যাপশনেও তিনি কুরুচিপূর্ণ মন্তব্য যুক্ত করতেন, যা পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে পাদ্রীশিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক মৃধা বাদী হয়ে নিলয় পারভেজের বিরুদ্ধে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে বাকেরগঞ্জ থানাকে এজাহার গ্রহণের নির্দেশ দেন।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আদিল হোসেন জানান, আদালতের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে এবং সেই মামলার ভিত্তিতেই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park