
জুয়েল খান (মোংলা)
শুক্রবার বিকাল ৪ টা নাগাদ, দিগরাজ বাজারে অনুষ্ঠিত হয় বিএনপির এই সমাবেশ।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ শামিমুর রহমান শামীম, কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক,এটিএম আকরাম হোসেন তালিম, এম এ সালাম, সাবেক সভাপতি বাগেরহাট জেলা বিএনপ,মৃধা ফাকরুল,মোংলা উপজেলা বিএনপি, এবং বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
হিন্দু জনগোষ্ঠী ও অন্যান্য সম্প্রদায়ের পাশে থেকে সর্বদা তাদের জান মাল ও ঘরবাড়ি মন্দির গির্জার নিরাপত্তা দিবেন বলে জানান এ সমাবেশের উপস্থিত নেতাকর্মীরা।
এবং আরো জানান কিছুদিন পরে হিন্দু সম্প্রদায়ের যে দুর্গা পূজা রয়েছেন তা সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে সাফল্যমন্ডিত করবে বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। চাঁদাবাজি,খুন-রাহাজানি জোরজবস্তি দখল,এবং সকল প্রকার অন্যায় থেকে বিরত থাকার করা হুশিয়ারি দিলেন বিএনপির নেতাকর্মিরা।
এবং যেকোনো পরিস্থিতিতে সর্বদা সাধারণ জনগনের পাশে থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এ কথা জানান প্রধান অতিথি কৃষিবিদ শামীমুর রহমান শামীম।