1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দৈনিক গ্রামের কাগজের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিনিধি মাসুদ রানাকে বিশেষ সম্মাননা প্রদান। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

দৈনিক গ্রামের কাগজের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিনিধি মাসুদ রানাকে বিশেষ সম্মাননা প্রদান।

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

যশোরের জনপ্রিয় ও ঐতিহ্যবাহী সংবাদপত্র ‘দৈনিক গ্রামের কাগজ’-এর ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক বনভোজন অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) যশোরের রাজারহাটে অবস্থিত মনোরম প্রাকৃতিক পরিবেশবেষ্টিত ‘ক্ষণিকা পিকনিক কর্নারে’ দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর দৈনিক গ্রামের কাগজ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি চন্দন দাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মমিনুল ইসলাম মবিন। তিনি তার বক্তব্যে বলেন”দৈনিক গ্রামের কাগজ দীর্ঘ ২৭ বছর ধরে আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। এই পত্রিকা সর্বদাই সত্যের পথে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা কখনো কোনো অপশক্তির কাছে মাথা নত করব না এবং মিথ্যাকে প্রশ্রয় দেব না।”

পত্রিকায় বিশেষ অবদান রাখায় দৈনিক গ্রামের কাগজের সাতক্ষীরা সদর উপজেলা প্রতিনিধি মাসুদ রানাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও সাংবাদিকতায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মফস্বল সাংবাদিক ফোরামের উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এস এম রেজাউল ইসলাম,মোতাহার হোসেন,আব্দুর রহমানসহ আরও অনেকে।পুরো অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্তভাবে সঞ্চালনা করেন মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খান।

আলোচনা সভা শেষে শুরু হয় দিনব্যাপী বিনোদনমূলক কর্মসূচি। এর মধ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় শিল্পী ও সাংবাদিকদের অংশগ্রহণে গান।আমন্ত্রিত ফোরামের সকল সদস্যদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল লটারি ড্র। বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন উপলক্ষে মফস্বল সাংবাদিক ফোরামের জেলা ও উপজেলার সকল পর্যায়ের সাংবাদিকরা একত্রিত হয়েছিলেন। দীর্ঘদিনের কর্মব্যস্ততা ভুলে সহকর্মীদের সাথে আনন্দ ভাগাভাগি করার মাধ্যমে পুরো এলাকা এক মিলনমেলায় পরিণত হয়। উপস্থিত সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সমাজ পরিবর্তনে আরও জোরালো ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park