1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
শাহজাদপুরে "বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে" জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

শাহজাদপুরে “বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে” জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৭১ বার পঠিত

মোঃ জাকারিয়া হোসেন, এমএসসি,
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

বুধবার ২৫ মার্চ-২৬ ইং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার ও পৌরসভার অন্তর্গত বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবস-২৬ পালিত হয়েছে।

অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান উক্ত দিবস সম্পর্কে বলেন – ভয়াল ২৫ শে মার্চের কালরাত হলো ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্বপরিকল্পিত ‘অপারেশন সার্চলাইট’ বাস্তবায়ন শুরু করে। ট্যাংক, কামান ও স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন্স, পিলখানা ইপিআর হেডকোয়ার্টারসহ শহরের বিভিন্ন স্থানে নিরস্ত্র ঘুমন্ত মানুষের ওপর ঝাঁপিয়ে পড়ে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বাড়াবিল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক জনাব শিম্মি উজ জাহান সহ সকল সহকারী শিক্ষক, অফিস সহায়ক বেলাল হোসেন ও শিক্ষার্থীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park