1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকার সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৫৮ বার পঠিত

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:-
গত ৫ ই সেপ্টেম্বর ছিল শিক্ষক দিবস। সেই দিনটিকে স্মরণ করে বুধবার রাজনগর ব্লকের গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে পঞ্চায়েত এলাকার শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদান করা হয় এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। জানা যায় যে,গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়। স্থানীয় পঞ্চায়েত এলাকার সমস্ত প্রাথমিক , উচ্চ প্রাথমিক, এসএসকে,এমএসকে ও উচ্চ বিদ্যালয়ের মোট ৯০ জন শিক্ষক-শিক্ষিকাকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিন সংবর্ধনা প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরুতে ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। এরপর সমস্ত শিক্ষক-শিক্ষিকাদের উত্তরীয় পরিয়ে এবং মেমেন্টো প্রদান করে সংবর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস চক্রবর্তী,গাংমুড়ি- জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপসী মন্ডল-সাহা , উপ-প্রধান মলয় ভট্টাচার্য,রাজনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা-কর্মাধ্যক্ষ মালতি ভারতী, পঞ্চায়েত সমিতির সদস্য শোভন আচার্য, গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক-সদস্য প্রদীপ বাগদি সহ অন্যান্য সদস্য সহ বহু বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তালপুকুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার সাহা। জাতীয় সংগীত গাওয়ার মধ্যে দিয়ে শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠানটি শেষ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park