1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মহেশখালীতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আদিনাথ মেলা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মহেশখালীতে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী আদিনাথ মেলা

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের  দ্বীপ উপজেলা মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।য় শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা উপলক্ষ‍্যে রবিবার  (১৫ ফেব্রুয়ারি) থেকে শিব দর্শন ও মেলা বসবে৷

প্রতি বছর ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদি দেব মহাদেবের আর্শীবাদ লাভের আশায় হিন্দু বৌদ্ধ তথা সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন  ও পূজা করে থাকেন।

এ মেলা আনুমানিক দু’শ বছরেরও বেশী সময় থেকে আদিনাথ মেলা নামে পরিচিতি লাভ করে আসছে । প্রতিবছর শিব চতুর্দর্শী পূজা ও মেলা উপলক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল সহ কয়েকটি দেশের হাজার হাজার  পূজারী ও ভক্ত অনুরাগী  আসেন, পাশাপাশি মেলা উপলক্ষ্যে নানান প্রান্তের পর্যটকরাও এসে জমায়েত হয়।

জানা গেছে , মহেশখালী উপজেলা আদিনাথ মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি (রবিবার) থেকে সাত দিনব‍্যাপী পূজার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে অনেক তীর্থযাত্রী মন্দিরে অবস্থান করছেন। তীর্থ যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা যায়।

শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক রতন কান্তি দে (সাবেক কাউন্সিলর) বলেন, প্রতি বছরের ন‍্যায় এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারী ও ভক্তবৃন্দদের জন্য থাকার সু-ব‍্যবস্থা থাকবে এবং অনৈতিক কর্মকাণ্ড, যাত্রা, সার্কাস, হাউজী, যে কোন ধরনের জুয়া ও বিনোদন মূলকব্যবস্থা থাকবে না। শুধুমাত্র বিভিন্ন দোকানপাট থাকবে।

শ্রী শ্রী শিব চতুর্দশী পুজা ও আদিনাথ মেলা কমিটি’র সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম বলেন, মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনাথ মেলা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ বিষয়ে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park