1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কক্সবাজার-২ আসনের বিএনপির প্রার্থী আলমগীর ফরিদ এর জয় - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কক্সবাজার-২ আসনের বিএনপির প্রার্থী আলমগীর ফরিদ এর জয়

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৭ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ। ১২৪টি কেন্দ্রের সবকটির ফলাফলে তিনি ৩৫ হাজার ৬২৮ ভোটের ব্যবধানে জয় পান।

১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাতে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ধানের শীষ প্রতীকে ফরিদ পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ও দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এইচ এম হামিদুর রহমান আযাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮৯ হাজার ৬৩৪ ভোট।

শুরু থেকেই এই আসনে দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল আলোচনায়। তবে কেন্দ্রভিত্তিক গণনা শেষে স্পষ্ট ব্যবধানে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন বিএনপির এই প্রার্থী।

মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত এই উপকূলীয় আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় নির্বাচনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

বেসরকারি ফলাফল ঘোষণার পর বিএনপির নেতা-কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করলে গেজেট প্রকাশের মাধ্যমে ফলাফল চূড়ান্ত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park