
শাহিন আলম, টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা–২০২৬-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গণভোট–২০২৬ বিষয়ক প্রচারণা এবং কারিগরি শিক্ষার মানোন্নয়ন বিষয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির টেকনাফ জোনাল অফিসের ডিজিএম মো. জসিম উদ্দিন, পল্লী বিদ্যুৎ টেকনাফের এজিএম মো. মহিন উদ্দিন এবং সাংবাদিক ও অভিভাবক গিয়াস উদ্দিন ভুলু।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইন্সট্রাক্টর (বাংলা) মো. নুরুল আহসান রাসেল।
কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান বলেন, অন্যান্য কলেজের তুলনায় টেকনাফ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মেধা ও দক্ষতায় এগিয়ে রয়েছে। জেলা, উপজেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করছে। অভিভাবক ও সমাজ সচেতন হলে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও এগিয়ে যাবে।
শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।