1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত  - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের ভালোবাসা নিয়ে এগুতে চান চেয়ারম্যান পদপ্রার্থী জাবেদ কোরেশী  ​লোকনাথপুর ডিএস আদর্শ দাখিল মাদ্রাসায় অগ্নিনির্বাপণ সচেতনতায় শিক্ষার্থীদের বর্ণাঢ্য র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা, রয়টার্স জাতীয় সংসদ ভবনে বিশেষ সভায় ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগের জোরালো সুপারিশ! জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চ্যায়ারম্যান প্রার্থী মিজান মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল সুনামগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন সংগ্রহ এবং জমা দান বিএনপির জন্ম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রয়োজনে – পানিসম্পদ প্রতিমন্ত্রী পাঁচবিবিতে ব্যানারে জিয়াউর রহমানের ছবি না রাখায় বিএনপি নেতার ক্ষোভ সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভবঃ রুহুল কবির রিজভী এনায়েতপুরের বেতিল মহাশ্মশানের নব-নির্মিত চুলা ও ঘরের সেড এর ফলক উন্মোচন

সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত 

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি 
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ৭০ বার পঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী উপজেলার সর্বস্তরের শীতার্ত দরিদ্র মানুষের মাঝে তীব্র শীতের কষ্ট লাঘবে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শের ভিত্তি সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখা উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

১৭ জানুয়ারি (শনিবার) দুপুরে মহেশখালী পৌরসভাস্থ দক্ষিণ হিন্দু পাড়ার সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার প্রধান কেন্দ্রে এই শীতার্ত – মানবতার সেবায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এই শীতবস্ত্র বিতরণে তিনশত এর অধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

উক্ত শীতবস্ত্র বিতরণে সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার সভাপতি বাদল চন্দ্র দে (স্বস্তি য়নি ব্রত দায়ী) এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- ননী গোপাল দে সাধারণ সম্পাদক, ছোট কান্তি দে (স্বস্তি য়নি ব্রত দারী) , সনজিত দাশ, নয়ন কান্তি দে, প্রান্ত শর্মা, আবির দে, সাগর দে, সজীব দে সহ প্রমূখ।

এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বাদল চন্দ্র দে বলেন, এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং অসহায় মানুষের মাঝে স্বস্তি ও আশার আলো ছড়িয়ে দেয়। তিনি সকলকে ধর্মের পথে থাকার আহ্বান জানান।

এর আগে  শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সমাবেত প্রার্থনা করে জগতের কল্যাণার্থে মঙ্গল কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park