1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে বড়সড় ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বেবি চক্রবর্ত্তী
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- শিক্ষক দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে যাওয়ায় ইডির তরফ থেকে জিজ্ঞাসাবাদ এর জন্য তাঁকে ডেকে পাঠানো হয়। তাই তিনি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছিলেন। আর সেখানেই তিনি ধাক্কা খেলেনো। শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও ইডির তরফ থেকে ডাকা হয়েছিল। কিন্তু এবার আর কিছু করার নেই। দুজনের আবেদনই খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। যদিও এর আগে অভিষেক এবং তাঁর স্ত্রী রুজিরাকে সিজিও কমপ্লেক্সে জেরার মুখে পড়তে হয়েছিল। কিন্তু এবার যখন এদের দুজনকে, জিজ্ঞাসাবাদ এর জন্য দিল্লিতে ডাকা হয় তখন অভিষেক এবং রুজিরা দিল্লিতে যাবে না জানিয়েছেন। ইডির তরফ থেকে বলা হয়েছিল কলকাতায় জেরা করলে তাদের নিরাপত্তার সমস্যা হতে পারে। সেই জন্যই তাদের দিল্লিতে ডাকা হয়েছে। এই বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন তদন্তের নামে দিল্লিতে বারবার ডাকার ফলে তাকে ও তার পরিবারকে হেনস্থা করা হচ্ছে। তাই অভিষেকের প্রশ্ন কলকাতায় ইডির অফিস থাকা সত্ত্বেও কেন কলকাতায় জিজ্ঞাসাবাদ করা হবে ন? সেই জন্য ইডির র সমনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানেও তিনি ধাক্কা খেলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park