1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
“নবাগত সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের লালমনিরহাট জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ” - বাংলাদেশ খবর প্রতিদিন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জগন্নাথপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যাগে ‘গণিতকে করবো জয়”- প্রতিপাদ্যকে সামনে রেখে গণিত উৎসব-২০২৬’ অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি নিষিদ্ধ ফরেক্স X-FUSION TAG MARKETS দ্বারা ১ হাজার ২০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! ফাঁদে পড়ে নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। পর্বঃ ০১ “চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত।” ​ গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠার চেতনায় উজ্জীবিত করে। আল-আমিন হালদার যে মাঠে শেষ বল করেছিলেন, সেই মাঠেই শেষ বিদায়—বিরামপুরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া চারঘাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

“নবাগত সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের লালমনিরহাট জেলায় যোগদান ও দায়িত্বভার গ্রহণ”

আব্দুস সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত

সামাদ লালমনিরহাট জেলা প্রতিনিধি :

লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে লালমনিরহাট জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।

 

নবাগত পুলিশ সুপার, লালমনিরহাট দায়িত্বভার গ্রহণের পূর্বে লালমনিরহাট সার্কিট হাউজে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান লালমনিরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পরবর্তীতে নবাগত পুলিশ সুপার মহোদয়কে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল ‘গার্ড অফ অনার’ প্রদান করে।

 

পরবর্তীতে বিদায়ী পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, পিপিএম মহোদয় নবাগত পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান এবং নবাগত পুলিশ সুপার এর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন।

 

পরবর্তীতে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে

নবাগত পুলিশ সুপার, লালমনিরহাট মহোদয় জেলার সকল ইউনিট ইনচার্জগণের সাথে বিশেষ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব আলমগীর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব এ কে এম ফজলুল হক, সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জনাব জয়ন্ত কুমার সহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park