
আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি।।
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের বাংলা বাড়ি যাদুর ডাঙ্গা ৮ নং ওয়ার্ডের নদী থেকে
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে আটক করেছেন পাটগ্রাম উপজেলা প্রশাসন উওম কুমার দাস।
উপজেলা প্রশাসন পাটগ্রাম জানান, অদ্য ০২/০৮/২৫ তারিখে জগতবেড় ইউনিয়নের বাংলাবাড়ি এলাকায় উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের নেতৃত্বে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লংঘন করে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অপরাধে শিপন (৩৫), পিতা: মৃত রুহুল আমীন, সাং – মির্জারকোট, পাটগ্রাম নামের এক ব্যক্তিকে ০১(এক) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এসময় এস আই হামিদুলের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।
ধন্যবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অনেক সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য।