
মোঃ তরিকুল ইসলাম দুর্গাপুর প্রতিনিধি নেত্রকোনা
আজ ৩০শে সেপ্টেম্বর রোজ
মঙ্গলবার
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ, সু-শৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিয়ে উপজেলার বিভিন্ন সনাতন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। পৌরশহরের দশভুজা মন্দিরে এ সভা অনুষ্ঠিত হয়।
পুজা উদযাপন ফ্রন্ট দুর্গাপুর উপজেলা কমিটির আহবায়ক শুভেন্দু সরকার পিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব বিদ্যুৎ সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার কায়সার কামাল। উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি‘র নেতাকর্মীগণ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধম্মালম্বী ভাই-বোনেরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে ব্যারিস্টার কায়সার কামালের অর্থায়নে উপজেলা ৬২টি পুজা মন্ডপে মিষ্টি ও প্রসাদ বিতরণ করেন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, দুর্গাপুর উপজেলা সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যবাহী এক জনপদ। যুগ যুগ ধরে এখানে সকল ধর্মের মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে সহাবস্থানের মাধ্যমে বসবাস করে আসছেন। সেই ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় এবারও শারদীয় দুর্গাপুজা উৎসবমুখর ভাবে পালিত হচ্ছে।
তিনি আরো বলেন আশা করছি শারদীয় পুজা সুন্দর ভাবে সম্পন্ন করতে পারবো।