1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন আইম্মা পরিষদ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সিরাজগঞ্জে প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগ বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন আইম্মা পরিষদ

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের ঘোষণা হওয়ার পর থেকে ইসলামী বিভিন্ন রাজনৈতিক দল ও মুসলিম তৌহিদী জনতা গানের শিক্ষক নিয়োগ বাতিল চেয়ে আন্দোলন করে আসছে। সারা বাংলাদেশে একযোগে এর প্রতিবাদে বাংলাদেশ জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ প্রতিটি জেলায় স্মারকলিপি প্রদান করেন।

তারই ধারাবাহিকতায় দলীয় ঘোষণা অনুযায়ী বাংলাদেশ জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ সারা দেশে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদানের অংশ হিসেবে সিরাজগঞ্জে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করেন। ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ঃ৩০ মিনিটে বাংলাদেশ জাতীয় ওলামা মশায়েখ আইম্মা সিরাজগঞ্জ জেলা শাখা পরিষদ কর্তৃক সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো নজরুল ইসলামের কার্যালয়ে লিখিত স্বারকলিপি প্রদান করেন।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ওলামা মশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার উপদেষ্টা মুফতি মো মুহিবুল্লাহ।

সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মো নজরুল ইসলামের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বাংলাদেশ জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জে জেলার সভাপতি মাওলানা মো মাহমুদুল হাসান, সেক্রেটারি মাওলানা মো মোতালিবুর রহমান সাইফী, সাংগঠনিক সম্পাদক মুফতি রুহুল আমিন, সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল মালেক, বায়তুলমাল বিষয়ক সম্পাদক মুফতি সিফাতুল্লাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা মো আব্দুল হান্নান,সহ দপ্তর সম্পাদক মাওলানা মো নজরুল ইসলাম প্রমুখ।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত বাংলাদেশ জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ সিরাজগঞ্জের নেতৃবৃন্দ প্রতিটি বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের বিভিন্ন কুফল গুলো তুলে ধরেন। সেই সাথে গানের শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের জোরবদাবি জানান।এবং ধর্মীয় শিক্ষক নিয়োগে ভবিষ্যতে প্রজন্মের সাফল্য ও জীবন উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park