1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ফখরুল, সাধারণ সম্পাদক তাজুল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি ফখরুল, সাধারণ সম্পাদক তাজুল

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

 

মোঃ রুহুল আমিন , কুড়িগ্রাম প্রতিনিধি।

কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে বিএনপি সমর্থিত এডভোকেট ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত এডভোকেট সরদার মো: তাজুল বিজয় লাভ করেছেন।

বৃহস্পতিবার (১৮ আগষ্ট) সকাল ১০ ঘটিকায় শুরু হয়ে দিনভর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলে বিকাল ৩:২০ মিনিটে শেষ হয়। সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা করা হয়। কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২ শত ৪৯ টি এর কাস্টিং ভোট ২ শত ৪১ টি।

উক্ত নির্বাচনে সভাপতি পদে জামায়াত সমর্থিত এডভোকেট ইয়াসমিন আলী সরকার ভোট পেয়েছেন ১ শত ০৭টি, অপরদিকে বিএনপি সমর্থিত এডভোকেট ফখরুল ইসলাম ১ শত ২৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত এডভোকেট আবুল কাশেম ভোট পেয়েছেন ১ শত ১২টি। অপরদিকে জামায়াত সমর্থিত এডভোকেট সরদার তাজুল ইসলাম ১শত ২০ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বাতিল পড়েছে ৭টি।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সরদার মো:তাজুল ইসলাম জানান জেলা আইনজীবী সমিতির সদস্যদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। সকল আইনজীবীদের কে সাথে নিয়ে এবারের উন্নয়ন কাজ চলে যাবে। কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ সাতটি পদ ও কার্যনির্বাহী সদস্যপদে মোট ১৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গত ৩১ আগষ্ট তাঁদের বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সোলায়মান আলী এ তথ্য নিশ্চিত করেছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায়বিজয়ী সবাই বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম-সমর্থিত প্রার্থী বলে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park