1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
রাজারহাটে তিস্তায় নিখোঁজ একজন চার ঘন্টা ডুবুরি দলের অভিযানেও উদ্ধার হয়নি। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

রাজারহাটে তিস্তায় নিখোঁজ একজন চার ঘন্টা ডুবুরি দলের অভিযানেও উদ্ধার হয়নি।

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৭ বার পঠিত

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোলাগাড়ি এলাকায় তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তি রতি (সোলাগাড়ি) মৌজার বাসিন্দা।তার নাম রহিম উদ্দিন ওরফে ভাকরা (৬৩)। তিনি পেশায় একজন নারিকেল গাছের ডাল পরিষ্কার করতেন।

প্রত্যক্ষদর্শী নুরমোহাম্মদ জানান,তিনি ও রহিম উদ্দিন পাশাপাশি ঝটকা জাল দিয়ে মাছ ধরছিলেন।
হঠাৎ রহিম উদ্দিনের জাল নদীর ধারে ভারী খরকুটায় আটকে যায়।জাল ছাড়াতে নদীতে নামলে তিনি আর উঠতে পারেননি। নুরমোহাম্মদ তাকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

পরে স্থানীয়রা খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে রাজারহাট ফায়ার সার্ভিস কে খবর দেওয়া হয়।ফায়ার সার্ভিস রংপুর থেকে ডুবুরি দল কে ডাকেন।ডুবুরি দল চার ঘণ্টা অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
পরে পরিবারের অনুরোধে আবারও খোঁজাখোজি করা হয়,কিন্তু শেষ পর্যন্ত রহিম উদ্দিনকে পাওয়া যায়নি।পরে স্থানীয় আলেম ও সাধারণ মানুষ রহিম উদ্দিনের দেহ খুজে পেতে প্রার্থনা করেন।

রাজারহাট ফায়ার সার্ভিসের ইনচার্জ আক্তারুজ্জামান সওদাগর বলেন,“আমরা আমাদের সাধ্যমতো খুঁজেছি। পরিবারের নির্দেশিত প্রতিটি জায়গায় তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে পারিনি। প্রয়োজনে আবারও চেষ্টা করা হবে।”

এদিকে নদীতে মাছ ধরতে গিয়ে বৃদ্ধের নিখোঁজ হওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়লে শত শত উৎসুক মানুষ নদীর তীরে ভিড় জমায়।উদ্ধার তৎপরতা ব্যর্থ হলে স্থানীয়রা হতাশা প্রকাশ করেন।এঘটনায় শোকের ছায়া নেমে আসে রহিম উদ্দিনের পরিবার সহ পুরো এলাকায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park