1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পিরোজপুর ইন্দুরকানী অবৈধ বালু উত্তোলনে ৭ জনকে আটক ও অর্থ জরিমানা।  - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযানে ৬ গরুচোর গ্রেপ্তার, উদ্ধার ২টি চুরি হওয়া গরু আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা

পিরোজপুর ইন্দুরকানী অবৈধ বালু উত্তোলনে ৭ জনকে আটক ও অর্থ জরিমানা। 

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

পিরোজপুর ইন্দুরকানী অবৈধ বালু উত্তোলনে ৭ জনকে আটক ও অর্থ জরিমানা।পিরোজপুর ইন্দুরকানী অবৈধ বালু উত্তোলনে ৭ জনকে আটক ও অর্থ জরিমানা।

মোঃমেহেদী হাসান, পিরোজপুর জেলা প্রতিনিধি:বুধবার ২০ আগস্ট পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কঁচা ও বলেশ্বর নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৭ জনকে আটক করে তিন লক্ষ টাকা জরিমানা করেছে। পাশাপাশি অনাদায়ে প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান-বিন-মুহাম্মাদ আলীর নেতৃত্বে নদীতে অভিযান পরিচালিত হয়। ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলনকালে অভিযুক্তরা হাতেনাতে ধরা পড়েন। অভিযানে ব্যবহৃত ড্রেজারগুলো ইন্দুরকানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদারের কাছে জিম্মায় রাখা হয়েছে।

 

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাজাপ্রাপ্তরা হলেন—পিরোজপুর সদর উপজেলার রানীপুর গ্রামের মৃত সুলতান আহম্মেদ বেপারীর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (৪০) এবং ইসমাইলের ছেলে মোঃ হাফিজ (৪২), বাদুরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমান (৪৫) এবং মোঃ শাহজাহান খানের ছেলে মোঃ মিজান খান (৩৪), কৃষ্ণনগর গ্রামের মোঃ মোকাম্মেল তালুকদারের ছেলে মোঃ জালাল তালুকদার (৪০), নাজিরপুর উপজেলার বেলুয়া মুগারঝোর গ্রামের মোঃ শাহাবুদ্দিন মাস্টারের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৫০) এবং ইন্দুরকানী উপজেলার টগরা গ্রামের মৃত মোসলেম খানের ছেলে মোঃ লিটন খান (৩৫)।

 

উল্লেখ্য, ১৭ আগস্ট জেলা প্রশাসন ওই স্থানের বালু মহলের ইজারা বাতিল করেছে এবং পুনরায় ইজারা দেওয়ার জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে  আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park