1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে গাঁওকান্দিয়া বাজার মসজিদ পাঁচবিবির আদিবাসী পল্লীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাত দলের অংশগ্রহণ, নির্বাচিত চার প্রকল্প। বিরামপুরে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের প্রোডাক্ট প্রমোশন ও নলেজ শেয়ারিং কনফারেন্স অনুষ্ঠিত চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চুয়াডাঙ্গায় এনসিপির মানববন্ধন ও বিক্ষোভ অস্থিতিশীলতা তৈরির চেষ্টার অভিযোগে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠনের ৯ আসামি গ্রেপ্তার বেলকুচিতে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর দাবি এটি ‘সাজানো ও ভিত্তিহীন’ পাঁচবিবিতে স্বরাজের উদ্যোগে কেয়ার ক্যাম্প অনুষ্ঠিত

দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক

মোঃ মিনারুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার শিল্পনগরী দর্শনা। এখানে অবস্থিত এশিয়া মহাদেশের অন্যতম বৃহৎ চিনিকল কেরু অ্যান্ড কোম্পানি। অথচ গুরুত্বপূর্ণ এই জনপদের দর্শনা হল্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি না থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়ছেন স্থানীয় বাসিন্দারা।

দর্শনাবাসীসহ পার্শ্ববর্তী জীবননগর, পারকৃষ্ণপুর-মদনা, কুড়ুলগাছি, কার্পাসডাঙ্গা, জয়রামপুর, লোকনাথপুর, বাস্তপঁরসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন স্থানীয়রা।

এ অবস্থায় দর্শনা হল্ট স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা ডাউন আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ চালুর দাবি জানিয়েছেন সিনিয়র সাংবাদিক ও দর্শনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ।

তিনি বলেন, দর্শনা একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক জনপদ। প্রতিদিন অসংখ্য মানুষকে বিভিন্ন প্রয়োজনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। অথচ চিত্রা এক্সপ্রেসের যাত্রাবিরতি না থাকায় সাধারণ যাত্রীদের বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষের কাছে দ্রুত দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজ চালুর দাবি জানান।

একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দীর্ঘদিনের এই দাবি পূরণে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে রেলপথ অবরোধের মতো কর্মসূচির কথাও ভাবা হচ্ছে। তবে যেকোনো কর্মসূচি শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তিনি।

আহ্বানে—

চঞ্চল মেহমুদ
সিনিয়র সাংবাদিক ও সাবেক সাধারণ সম্পাদক
দর্শনা প্রেসক্লাব
দর্শনা, চুয়াডাঙ্গা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park