1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাঁচবিবিতে বিএনপি’র বিজয় র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পাঁচবিবিতে বিএনপি’র বিজয় র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

ইদ্রিস আলী
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৭২ বার পঠিত

ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ ই আগস্ট আওয়ামীলীগ ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা ও পৌর বিএনপি’র বিজয় র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ জুলাই, বিকেল ৪ টায় পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর পার্কের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,পাঁচবিবি পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল,থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট,আটাপুর ইউপি চেয়ারম্যান আ স,ম সামছুল আরেফিন চৌধুরী আবু।
এসময় সেখানে পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিব,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, আবু তাহের ও জনাবুর রহমান জনি,জেলা আইনজীবি ফোরামের সদস্য সচিব এ্যাড: নাজমুল ইসলাম জনি,পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব আলম জামিল,বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক, বালিঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সোবহান,আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি হারনুর রশিদ রাজু মাস্টার,জিয়া পরিষদের সভাপতি আওরঙ্গজেব আমিন, আটাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ,যুব দল নেতা হাফিজুল ইসলাম আকন্দ রিপন,আনিছুর রহমান, নয়ন প্রধান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান মন্ডল,সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির, থানা কৃষক দলের আহবায়ক রাহিদ হোসেন কুসুম্বা ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মওলা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল,পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি ও সিনিয়র যুগ্ন্ আহবায়ক আরিফুল ইসলাম নয়নসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মিরা উপস্থিত ছিলেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park