ইদ্রিস আলী,
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ ই আগস্ট আওয়ামীলীগ ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা ও পৌর বিএনপি’র বিজয় র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ জুলাই, বিকেল ৪ টায় পাঁচবিবি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌর পার্কের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিমের সভাপতিত্বে জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান।
অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন,পাঁচবিবি পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল,থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট,আটাপুর ইউপি চেয়ারম্যান আ স,ম সামছুল আরেফিন চৌধুরী আবু।
এসময় সেখানে পৌর বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক প্রভাষক মোঃ আহসান হাবিব,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম মাস্টার, আবু তাহের ও জনাবুর রহমান জনি,জেলা আইনজীবি ফোরামের সদস্য সচিব এ্যাড: নাজমুল ইসলাম জনি,পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহাবুব আলম জামিল,বাগজানা ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল হক, বালিঘাটা ইউনিয়ন বিএনপি'র সভাপতি আব্দুস সোবহান,আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি হারনুর রশিদ রাজু মাস্টার,জিয়া পরিষদের সভাপতি আওরঙ্গজেব আমিন, আটাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সুশান্ত ঘোষ,যুব দল নেতা হাফিজুল ইসলাম আকন্দ রিপন,আনিছুর রহমান, নয়ন প্রধান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুজ্জামান মন্ডল,সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির, থানা কৃষক দলের আহবায়ক রাহিদ হোসেন কুসুম্বা ইউনিয়ন কৃষক দলের সভাপতি গোলাম মওলা, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেল,পৌর ছাত্রদলের আহবায়ক রাব্বিউল ইসলাম রকি ও সিনিয়র যুগ্ন্ আহবায়ক আরিফুল ইসলাম নয়নসহ জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতাকর্মিরা উপস্থিত ছিলেন ।