1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাদারীপুরে দু"গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বসতঘর ভাঙংচুর লুটপাট ও কটকেল বিস্ফোরণ আহত ৫ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মাদারীপুরে দু”গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া বসতঘর ভাঙংচুর লুটপাট ও কটকেল বিস্ফোরণ আহত ৫

এস এম রাসেল, মাদারীপুর :
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১১২ বার পঠিত

এস এম রাসেল, মাদারীপুর :
মাদারীপুর জেলার কালকিনি থানাধীন আলীনগর ইউনিয়নের উত্তর কানাইপুর গ্রামের শরীফ গ্রুপের সঙ্গে মাদারীপুর সদর থানাধীন ঝাউদি ইউনিয়নের কালাইমারা গ্রামের কাজী গ্রুপের ভিতর আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে ২৬ জুলাই শনিবার বিকেল ৪:০০ ঘটিকার দিকে দেলোয়ার হাওলাদার এর সাথে সংঘর্ষে মুক্তার মোল্লাসহ উভয়ের ৪/৫ জন সহযোগে দক্ষিণ কানাইপুর তালভিটায় মারধরে গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী দেলোয়ার হাওলাদারের দলবল ও দেলোয়ার শরীফ মেম্বারের দলবল একত্রিত হয়ে দেশীয় অস্ত্র সহযোগে প্রতিপক্ষ মুক্তার মোল্লার গ্রুপ ও কাজী গ্রুপের সাথে সংঘাতের জন্য দাসের ব্রিজের কাছাকাছি সড়কে অবস্থান নেয় ও ককটেল ফোটায়। ফলশ্রুতিতে উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশের উপস্থিতি ও তৎপরতায় দ্রুতই দুই পক্ষ ছত্রভঙ্গ হয়ে চলে গেলেও বিকেল পুনরায় ঝাউদি ইউনিয়নের প্রভাবশালী আবুল চেয়ারম্যান ও আলীনগরের টুমচর, দক্ষিণ কানাইপুর হতে দলবল ও দেশীয় অস্ত্র জড়ো করে কালিগঞ্জ বাজার ও আলীনগরে হামলা করে। এ সময় তারা আনুমানিক ৫০ টি ককটেল ফুটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং কালীগঞ্জ বাজার সংলগ্ন মিলন চেয়ারম্যান গ্রুপের কামরুল হাসান সরদার ও কামাল হোসেন সরদার, জসিম সরদার এর বাড়িঘর ভাঙচুর করে ও ভুক্তভোগীদের দেওয়া তথ্য মতে আনুমানিক ৭ ভরি স্বর্ন ও ১৫ লাখ টাকার মতো লুট করে। এছাড়া ব্যবসায়ী রানা সরদার এর দোকানের ফ্রিজ ভাঙ্গচুর করে।

হামলাকারীরা ফেরার সময় শরীফ গ্রুপের দেলোয়ার শরীফ মেম্বারের বাড়িতেও হামলা করে ভাঙ্গচুর চালায় বলে জানা গেছে।

এসময়ে পুলিশের উপস্থিতি ও তৎপরতায় হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park