1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় রোধে বিআরটিএ ও উপজেলা প্রশাসনের যৌথভাবে অভিযান - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় রোধে বিআরটিএ ও উপজেলা প্রশাসনের যৌথভাবে অভিযান

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৪৪ বার পঠিত

এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ ১৩ জুন ২০২৫ তারিখে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় রোধে বিআরটিএ ও উপজেলা প্রশাসনের যৌথভাবে অভিযান পরিচালিত হয়। শহরের বাস টার্মিনাল, ঝুমুর মোড় ও জকসিন বাজার এলাকায় অভিযানকালে কিছু কাউন্টারে অতিরিক্ত ভাড়ার অভিযোগ পাওয়া গেলে ২৫-৩০ জন যাত্রীর ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়। যাত্রীসংখ্যা বেশি হওয়ায় বাড়তি ভাড়া আদায়ের সুযোগ যেন কেউ গ্রহণ করতে না পারে, সে জন্য ছাত্রপ্রতিনিধিদের মাধ্যমেও পরিবহন ব্যবস্থাপনার ওপর মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।

এছাড়াও আজ কমলনগরের চর লরেন্স ও হাজীরহাট বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় যাত্রী ও কাউন্টার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয় এবং অতিরিক্ত ভাড়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইন মেনে যাত্রীসেবা নিশ্চিত করতে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

যাত্রী সেবায় শৃঙ্খলা ও ন্যায্যতা বজায় রাখতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park