এ কে এম মাহমুদ রিয়াজ সিনিয়র রিপোর্টার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আজ ১৩ জুন ২০২৫ তারিখে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় রোধে বিআরটিএ ও উপজেলা প্রশাসনের যৌথভাবে অভিযান পরিচালিত হয়। শহরের বাস টার্মিনাল, ঝুমুর মোড় ও জকসিন বাজার এলাকায় অভিযানকালে কিছু কাউন্টারে অতিরিক্ত ভাড়ার অভিযোগ পাওয়া গেলে ২৫-৩০ জন যাত্রীর ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়। যাত্রীসংখ্যা বেশি হওয়ায় বাড়তি ভাড়া আদায়ের সুযোগ যেন কেউ গ্রহণ করতে না পারে, সে জন্য ছাত্রপ্রতিনিধিদের মাধ্যমেও পরিবহন ব্যবস্থাপনার ওপর মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
এছাড়াও আজ কমলনগরের চর লরেন্স ও হাজীরহাট বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় যাত্রী ও কাউন্টার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয় এবং অতিরিক্ত ভাড়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইন মেনে যাত্রীসেবা নিশ্চিত করতে সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।
যাত্রী সেবায় শৃঙ্খলা ও ন্যায্যতা বজায় রাখতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।