1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নাগেশ্বরীতে জমা জমির জেরে নিহত ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

নাগেশ্বরীতে জমা জমির জেরে নিহত ১

বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ৩১৮ বার পঠিত


বিপুল রায় -কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি জমা নিয়ে বিরোধের জেরে বরকত উল্লাহ (৪৫) নামে একজন নিহত হয়েছে। তিনি উপজেলার বল্লভেরখাষ ইউনিয়নের পাড়েরভিটা গ্রামের আবু বকরের ছেলে।

বল্লভেরখাষ ইউনিয়নের মহসিনের চর গ্রামে বিরোধপূর্ণ জমিতে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় আহত বরকত উল্লাহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মহসিনের চরে একটি ফসলি জমি নিয়ে বরকত উল্লাহর সঙ্গে তার চাচাত ভাই মতিউর রহমানের (৩৮) বিরোধ চলে আসছে বেশ কিছুদিন ধরে। মতিউর রহমান কৃষ্ণপুর কালাডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে। ঘটনার দিন সকাল ৭টায় বরকত উল্লাহ ওই জমিতে সার দিতে গেলে মতিউর রহমান তার লোকজনসহ তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা তাকে বেধর মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়।
এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুড়িগ্রাম জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড়ভাই বয়েজ উদ্দিন (৬৫) বাদী হয়ে শুক্রবার সকালে মতিউরসহ ২৯ জনকে আসামি করে কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কচাকাটা থানা অফিসার ইনচার্জ বিশ্বদেব রায় জানান, ঘটনার সঙ্গে জড়িত মতিউর রহমানকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park