1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে আ.লীগ নেতা ফরিদ গ্রেফতার - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে আ.লীগ নেতা ফরিদ গ্রেফতার

খাঁন আহমেদ হৃদয় পাশা, টাঙ্গাইল প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৩৩২ বার পঠিত
Oplus_131072


খাঁন আহম্মেদ হৃদয় পাশা,টাঙ্গাইল

টাঙ্গাইলের বাসাইলে ডেভিল হান্ট অপারেশন অভিযানে ফরিদ মিয়া নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৪মে) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এরআগে শনিবার (০৩মে) রাত ১২টার দিকে বাসাইল থানা ও সখীপুর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফরিদ মিয়া বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী এলাকার আঃকদ্দুস মিয়ার ছেলে। তিনি বাসাইল উপজেলা আওয়ামী লীগের উপ সহ দপ্তর সম্পাদক ।

জানা গেছে,বাসাইল থানা ও সখীপুর থানা পুলিশের সমন্বয়ে বাসাইলের বাথুলীসাদী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ফরিদ মিয়াকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুুলিশ।
গত ২৭ আগস্ট সখীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। পরে রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন,সখীপুর থানা পুলিশের সমন্বয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park