1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চারঘাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ ও আধুনিক পর্যটন নগরী গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা দর্শনা হল্ট স্টেশনে চিত্রা এক্সপ্রেসের স্টপেজের দাবিতে আন্দোলনের ডাক সিরাজগঞ্জে এসআরবি-১২-এর অভিযানে ৬ গরুচোর গ্রেপ্তার, উদ্ধার ২টি চুরি হওয়া গরু আবারও উত্তাল গাজীপুরের পোষাক শ্রমিক, সর্বনিম্ন ৩০ হাজার টাকা বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা শাখার আয়োজনে প্রার্থনা সভা আয়োজন করা হয়। কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ। সিরাজগঞ্জে আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিজিবির জোরালো অভিযান: স্বর্ণ ও মাদকসহ আটক ৩, রিজিয়নের জব্দ ৫২ কোটি টাকা

চারঘাটে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপিত

মৌসুমী দাস
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার পঠিত


মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

“তারুণ্যের অংশগ্রহণ, খেলাধুলার মানোন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাজশাহীর চারঘাটেও জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৫ উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে চারঘাটে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সনি আজাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park