1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জগন্নাথপুরে দেওয়ান কোরেশী গোষ্ঠী যুব সংঘের ইফতার মাহফিল সম্পন্ন  - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ

জগন্নাথপুরে দেওয়ান কোরেশী গোষ্ঠী যুব সংঘের ইফতার মাহফিল সম্পন্ন 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫
  • ৮৮ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে   দেওয়ান কোরেশী গোষ্ঠী যুব সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শুক্রবার শ্রীধরপাশা কোরেশী বাড়িতে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দেওয়ান কোরেশী গোষ্ঠী যুব সংঘের দেওয়ান রোমেন কোরেশী এর সভাপতিত্বে ও জাকুয়ান আলম কোরেশীর পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,আফরোজ আলম কোরেশী, আবদুল খালিক,সাবেক মেম্বার অমৃত, দোলা মিয়া,  জুনেদ আহমদ কোরেশী, মাছুম কোরেশী,শাফির কোরেশী, সাধারণ সম্পাদক দেওয়ান সালমান কোরেশী, মাওলানা সাজাওয়ার  সহ এও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 শ্রীধরপাশা গ্রামের জুনেদ আহমদ কোরেশী বলেন, এই ইফতার মাহফিলে হাবিব আলম কোরেশী ,ডালিম হোসেন,সোহাগ আলম কোরেশী,দেওয়ান রুহেল উদ্দিন ,লোকমান আলম কোরেশী, হানজালা কোরেশী,মারুফ আলম কোরেশী,রাজিব আলম কোরেশী,সুমন আলম কোরেশী,আল আমীন,সাফির আলম, মিজানুর রহমানসহ যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সালমান আলম কোরেশীর তত্বাবধানে আসরের নামাজের পর থেকে শুরু হয়ে যায় ঝাড়ামোছার কাজ। দেওয়ান কোরেশী গোষ্ঠী যুব সংঘের সদস্যরা দল বেঁধে ইফতারের আয়োজনে নেমে পড়েন। কেউ প্লেট ও পানি দেওয়ার কাজ করেন, কেউবা খাবার খাবার পরিবেশন করেন। মাহফিলে চলে ধর্মীয় আলোচনা। গ্রামের রোজাদার ও পথচারী মুসল্লিরা সারিবদ্ধ ভাবে বসে যান খাবার সামনে নিয়ে। ইফতারের আগে মোনাজাতে অংশ নেন উপস্থিত সবাই।এর পর শুরু হয় ইফতার।প্রথম বারের মতো এবছর দেওয়ান কোরেশী গোষ্ঠী যুব সংঘের এ আয়োজন। দেওয়ান কোরেশী গোষ্ঠী যুব সংঘের সাধারণ সম্পাদক সালমান আলম কোরেশী বলেন, —–সালে প্রতিষ্ঠিত দেওয়ান কোরেশী গোষ্ঠী যুব সংঘ এই সংগঠনের সদস্যরা গ্রামের রোজাদার ও মুসাফিরদের কথা চিন্তা করে এবছর কোরেশী বাড়ি প্রাঙ্গনে ইফতারের আয়োজন শুরু করেছেন। বাড়িতে ইফতারির ব্যবস্থা থাকলেও দেওয়ান কোরেশী গোষ্ঠী যুব সংঘের ইফতারিতে কোরেশী বাড়িতে ছুটে যান বলে জানালেন শ্রীধরপাশা গ্রামের আব্দুল খালিক। তিনি বলেন, সুন্দর আয়োজন। সব বয়সের সব শ্রেণীর মানুষের সঙ্গে ইফতার করে আনন্দ পেয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park