
মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে পবিত্র মাহে রমজান উপলক্ষে দেওয়ান কোরেশী গোষ্ঠী যুব সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শুক্রবার শ্রীধরপাশা কোরেশী বাড়িতে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দেওয়ান কোরেশী গোষ্ঠী যুব সংঘের দেওয়ান রোমেন কোরেশী এর সভাপতিত্বে ও জাকুয়ান আলম কোরেশীর পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন,আফরোজ আলম কোরেশী, আবদুল খালিক,সাবেক মেম্বার অমৃত, দোলা মিয়া, জুনেদ আহমদ কোরেশী, মাছুম কোরেশী,শাফির কোরেশী, সাধারণ সম্পাদক দেওয়ান সালমান কোরেশী, মাওলানা সাজাওয়ার সহ এও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শ্রীধরপাশা গ্রামের জুনেদ আহমদ কোরেশী বলেন, এই ইফতার মাহফিলে হাবিব আলম কোরেশী ,ডালিম হোসেন,সোহাগ আলম কোরেশী,দেওয়ান রুহেল উদ্দিন ,লোকমান আলম কোরেশী, হানজালা কোরেশী,মারুফ আলম কোরেশী,রাজিব আলম কোরেশী,সুমন আলম কোরেশী,আল আমীন,সাফির আলম, মিজানুর রহমানসহ যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক সালমান আলম কোরেশীর তত্বাবধানে আসরের নামাজের পর থেকে শুরু হয়ে যায় ঝাড়ামোছার কাজ। দেওয়ান কোরেশী গোষ্ঠী যুব সংঘের সদস্যরা দল বেঁধে ইফতারের আয়োজনে নেমে পড়েন। কেউ প্লেট ও পানি দেওয়ার কাজ করেন, কেউবা খাবার খাবার পরিবেশন করেন। মাহফিলে চলে ধর্মীয় আলোচনা। গ্রামের রোজাদার ও পথচারী মুসল্লিরা সারিবদ্ধ ভাবে বসে যান খাবার সামনে নিয়ে। ইফতারের আগে মোনাজাতে অংশ নেন উপস্থিত সবাই।এর পর শুরু হয় ইফতার।প্রথম বারের মতো এবছর দেওয়ান কোরেশী গোষ্ঠী যুব সংঘের এ আয়োজন। দেওয়ান কোরেশী গোষ্ঠী যুব সংঘের সাধারণ সম্পাদক সালমান আলম কোরেশী বলেন, -----সালে প্রতিষ্ঠিত দেওয়ান কোরেশী গোষ্ঠী যুব সংঘ এই সংগঠনের সদস্যরা গ্রামের রোজাদার ও মুসাফিরদের কথা চিন্তা করে এবছর কোরেশী বাড়ি প্রাঙ্গনে ইফতারের আয়োজন শুরু করেছেন। বাড়িতে ইফতারির ব্যবস্থা থাকলেও দেওয়ান কোরেশী গোষ্ঠী যুব সংঘের ইফতারিতে কোরেশী বাড়িতে ছুটে যান বলে জানালেন শ্রীধরপাশা গ্রামের আব্দুল খালিক। তিনি বলেন, সুন্দর আয়োজন। সব বয়সের সব শ্রেণীর মানুষের সঙ্গে ইফতার করে আনন্দ পেয়েছি।