1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবির ইউএনও শহীদ বিশালের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

পাঁচবিবির ইউএনও শহীদ বিশালের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ইদ্রিস আলী,(পাঁচবিবি উপজেলা প্রতিনিধি,)
  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১১০ বার পঠিত

ইদ্রিস আলী,(পাঁচবিবি উপজেলা প্রতিনিধি,)
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের কলেজ ছাত্র নজিবুল সরকার বিশালের পরিবারের খোঁজখবর নিতে যান পাঁচবিবি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা সুলতানা। এসময় তিনি নিহত বিশালের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নগদ ৫০ হাজার টাকা বিশালের মা বাবার হাতে তুলে দেন। এছাড়া সব সময় নিহত শহীদ বিশালের পরিবারের খোঁজখবর নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ও ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী।
উল্লেখ্য, গত (৪ আগস্ট) জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে বিশাল মারা যায়। সে পাঁচবিবি বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল। বিশালের বাবা পেশায় একজন শ্যালো মেশিনের মিস্ত্রি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park