1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ভারতের গঙ্গাসাগর মেলা নিয়ে জরুরী বৈঠক ডাকলেন মমতা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

ভারতের গঙ্গাসাগর মেলা নিয়ে জরুরী বৈঠক ডাকলেন মমতা

বেবি চক্রবর্তী ভারত প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- গঙ্গাসাগর মেলা খতিয়ে দেখার পর আজ কলকাতায় ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার কলকাতায় ফিরেই আগামীকাল বুধবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাণিজ্য সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে প্রশাসন সূত্রে খবর।আগামী ফেব্রুয়ারি মাসের ৫-৬ তারিখে বাংলায় বসবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। তার প্রাক্কালে এই বৃহৎ মঞ্চ থেকে বাংলার শিল্প সম্ভাবনা রাজ্যবাসীর কাছে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী। তাই এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করার জন্য মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের সঙ্গে বারবার বৈঠক করেছেন। সেই মতো দায়িত্ব ভাগ করে দিয়েছেন। এবার বিস্তারিত রিপোর্ট নেওয়ার পালা। এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ-সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিবের কাছ থেকে সব তথ্য জানতে চাইবেন। গত সপ্তাহে নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছিল। সেখানে কিছু তথ্য উঠে এসেছে। এবার বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পেশ করবেন মুখ্যসচিব। মুখ্যমন্ত্রী সবকিছু দেখে সিলমোহর দিলেই জোরকদমে শুরু হয়ে যাবে কাজ।

রাজ্যে বিনিয়োগ এবং শিল্পোন্নয়নের ক্ষেত্রে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদেশ সফরে গিয়েছেন লগ্নি টানতে। এবার শুধু মানুষের সামনে নিয়ে আসার পালা। যাতে বাংলার বেকার শিক্ষিত যুবক-যুবতীদের কর্মসংস্থান হয়। এই বৈঠকে ডাকা হয়েছে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের প্রতিনিধিদের। সেখান থেকেও রিপোর্ট নেবেন মুখ্যমন্ত্রী। শিল্পের উন্নয়ন এবং বিনিয়োগের পরিকাঠামো উন্নয়ন নিয়ে পরিকল্পনা কতটা এগিয়েছে সেটাও পর্যালোচনা করা হবে। শিল্পের জন্য পশ্চিমবঙ্গকে একটি আদর্শ বিনিয়োগ কেন্দ্র হিসেবে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী।

এদিন তিনি বলেন আজ সাগর থেকে দক্ষিণ ২৪ পরগনা জেলার মানুষের জীবনযাত্রার সার্বিক উন্নতিকল্পে মোট ৩০টি প্রকল্পের শুভ উদ্বোধন এবং ১৯টি প্রকল্পের শুভ শিলান্যাস করলাম যার আনুমানিক আর্থিক মূল্য যথাক্রমে ১৫৩ কোটি টাকা ও ৬১ কোটি টাকা। যার মধ্যে সাগর ব্লকে ১৭টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পাথরপ্রতিমা, গোসাবা ও নামখানা ব্লকে ১২টি জেটি, ক্যানিং বাস টার্মিনাসের মানোন্নয়ন, মনি, সুন্দরিকা-দ্বারিকা, পিয়ালী নদীর উপর ৩টি সেতুর উদ্বোধন প্রভৃতি উল্লেখযোগ্য। এর ফলে প্রায় ১৯ লক্ষ সাধারণ মানুষ উপকৃত হবেন।

সাগরবাসী আমার হৃদয়ের অত্যন্ত কাছের। আমার অন্তরে সাগরদ্বীপ সর্বদা বিরাজমান। গঙ্গাসাগর মেলা আমায় প্রেম বন্ধনে আবদ্ধ করে রেখেছে। এই মেলায় আগত সকল পুণ্যার্থীর সুবিধার্থে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করতে মুড়িগঙ্গা নদীর উপর দিয়ে লাইন টেনে সাগর অবধি করে দেওয়া হয়েছে। এছাড়াও, ৩টি স্থায়ী হেলিপ্যাড, সুলভ মূল্যে কলকাতা থেকে গঙ্গাসাগর হেলিকপ্টার পরিষেবা, ২,২৫০টি সরকারি বাস, ২৫০টি বেসরকারি বাস, ৯টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ, ২১টি জেটি, ১২ হাজারের বেশি শৌচালয়ের মত সুব্যবস্থা আছে। পাশাপাশি, অসুস্থ মানুষের জন্য ১টি এয়ার অ্যাম্বুলেন্স, ৪টি ওয়াটার অ্যাম্বুলেন্স এবং ১০০টি সাধারণ অ্যাম্বুলেন্স থাকবে। এই বছরের মেলাকে ইকো ফ্রেন্ডলি এবং গ্রিন মেলায় রূপান্তরিত করার লক্ষ্যে, সকল পুণ্যার্থীকে পুজোর সামগ্রী দেওয়া হবে বায়োডিগ্রেডেবল ক্যারি ব্যাগে। এ এক অভিনব উদ্যোগ।

এছাড়াও তিনি বলেন যে সকলের সুবিধার্থে এবং কল্যাণার্থে আমাদের প্রশাসন, সরকারি আধিকারিক এবং বহু স্বেচ্ছাসেবক দিবারাত্রি নিয়োজিত থাকবেন। পুণ্য চিত্তে, সকল নিরানন্দকে বিদায় দিয়ে এই পুণ্য স্নানের অংশ হয়ে উঠুন – সর্বশক্তিমানের কাছে এই প্রার্থনা আমার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park