1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবি বাগজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
দিরাইয়ে প্রবাসীর কোটি টাকা আত্মসাতের অভিযোগ, সৎ ভাই-বোনসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে  মামলা সাতক্ষীরা জেলা সহ খুলনা বিভাগের সর্বোচ্চ সংখ্যাক জেলার দ্বায়িত্ব এখন এনসিপির প্রথম নারী সাংগঠনিক সম্পাদক শাহরিন ইরার কাঁধে। হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা।

পাঁচবিবি বাগজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জয়পুরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
  • ৭৪ বার পঠিত

জয়পুরহাট প্রতিনিধি

পাঁচবিবি বাগজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ ৫ জানুয়ারী রবিবার বৈকাল ৪.০০ ঘটিকায় বাগজানা উচ্চ বিদ্যালয়ের হল রুমে গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।

শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাঈদ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা জামায়াতের নায়েবে আমীর মোঃ শফিকুল ইসলাম মাষ্টার,উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার।

বাগজানা ইউনিয়ন জামায়াতে ইসলামীর
আমীর মোঃ তৌফিকুল ইসলাম এর সভাপতিত্বে সেখানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদ সদস্য মোঃ সামছুল আলম মাষ্টার,বাগজানা যুব বিভাগের সভাপতি মোঃ শাহাদৎ হোসেন এবাদত সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অথিতির বক্তব্যে ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন,শীর্তাত অসহয় দরিদ্র মানুষের সেবা করাও ইবাদতের একটি অংশ। জয়পুরহাট সহ সারাদেশের প্রান্তিক জনগোষ্ঠী ও শ্রমজীবী মানুষ শীতে কষ্ট পাচ্ছেন।চলমান শীতের এই মৌসুমে জয়পুরহাটের অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
মহান আল্লাহ রাব্বুল আল আমীন ধনীর সম্পদে গরীবের অধিকার দিয়েছেন। আর রাসুল (সাঃ) বলেছেন, সেই উত্তম ব্যাক্তি, যে মানুষের কল্যান করে। তাই প্রত্যেক সামর্থবান ব্যক্তির অসহয় দরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো উচিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park