1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
২ কোটি ২২ লাখ টাকার প্রকল্পে নির্মিত সেতুর ঢালুতে সৃষ্টি হয়েছে বড় গর্ত; দায়সারা নির্মাণের অভিযোগ এলাকাবাসীর - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

২ কোটি ২২ লাখ টাকার প্রকল্পে নির্মিত সেতুর ঢালুতে সৃষ্টি হয়েছে বড় গর্ত; দায়সারা নির্মাণের অভিযোগ এলাকাবাসীর

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৭৭ বার পঠিত

আব্দুর রাজ্জাক বাবু সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গায় গাড়াদহ নদীর ওপর নবনির্মিত সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের ঢালু অংশ নির্মাণের তিন মাস না পেরোতেই বৃষ্টির পানির প্রবল স্রোতে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। এতে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়নে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের অর্থায়নে হাটিকুমরুল-তারাশ জিসি সড়কের সলঙ্গা গাড়াদহ নদীর ওপর ৩৬ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার সেতুটি নির্মাণ করা হয়। প্রায় ২ কোটি ২২ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত সেতুটি উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই সংযোগ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, সেতুর পশ্চিম পাশের ঢালু সংযোগ সড়কে বড় একটি গর্ত তৈরি হয়েছে। গর্তটি ইটের গুড়ো রাবিশ ফেলে সাময়িকভাবে ভরাটের কাজ চলছিল।
এলাকাবাসীর অভিযোগ, সংযোগ সড়ক নির্মাণে যথাযথ মান বজায় রাখা হয়নি। দায়সারাভাবে মাটি ভরাট করে রাস্তা নির্মাণ করায় ভারী বৃষ্টিতে মাটি ধসে গিয়ে পিচসহ রাস্তার একটি অংশ দেবে যায় এবং বড় গর্তের সৃষ্টি হয়। দ্রুত স্থায়ীভাবে সংস্কার না করলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
তবে স্থানীয়দের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সংযোগ সড়ক স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হোক, যাতে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি এড়ানো যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park