1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
২০২৪ সালের দূর্গাপূজার আগেই জামিন করানোর কথা দেড় বছর আগে জানিয়েছিলেন আইনজীবী আহমেদ ইব্রাহিম সেই কথা তিনি রাখলেন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

২০২৪ সালের দূর্গাপূজার আগেই জামিন করানোর কথা দেড় বছর আগে জানিয়েছিলেন আইনজীবী আহমেদ ইব্রাহিম সেই কথা তিনি রাখলেন

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- দীর্ঘদিনের সঙ্গী। দীর্ঘ লড়াইয়ে তাঁর যোদ্ধা বলা চলে। তিনি অনুব্রত মণ্ডলের আইনজীবী আহমেদ ইব্রাহিম। রাউস অ্য়াভিনিউ কোর্টে কেষ্টর হয়ে লড়াই করেছেন ইব্রাহিম। আর অবশেষে মিলেছে জামিন। এ দিন জেল থেকে বেরনোর পরই আইনজীবীকে জড়িয়ে ধরেন কেষ্ট। আবেগপ্রবণ হতে দেখা গেল তাঁকে। সূত্রের খবর, মধ্যরাতের বিমানে কলকাতা ফিরতে পারেন তিনি।আজ হলুদ-ছাই রংয়ের টি-শার্ট পরে বেরিয়েছিলেন কেষ্ট। বাবাকে নিতে উপস্থিত ছিলেন তাঁর কন্যা সুকন্যা মণ্ডলও। আগেই জামিনে মুক্ত হয়েছিলেন সুকন্যা। এর আগে কোর্টে হুইল চেয়ারে চড়ে এলেও আজ কিন্তু হেঁটেই জেলের বাইরে বের হন ‘বাঘ’। এরপর গাড়িতে উঠে রওনা দেন এয়ারপোর্টের পাশের একটি হোটেলে। সেখানে ঢোকার মুখে দেখা গেল আবেগঘন এই ছবি। কেষ্টকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন ইব্রাহিম।সূত্রের খবর, অনুব্রতর আইনজীবী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, দেড় বছর আগেই তিনি কেষ্টকে বলেছিলেন ২০২৪-এর পুজোর আগেই অনুব্রতকে তিনি বাড়ি পাঠাবেন। এবং সেই কথা তিনি রাখতে পেরেছেন। আজ সংবাদ মাধ্যমকে কেষ্ট যদিও রাজনীতি নিয়ে কোনও মন্তব্যই করেননি। তবে শরীরের বিষয় জানতে চাইলে তিনি জানান যে মোটামুটি ভালই আছেন। উল্লেখ্য, গরু পাচার মামলায় ২০২২ সালের অগস্ট মাসে তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই। একেবারে বাড়ি ঘিরে ফেলে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তৃণমূলের দাপুটে নেতাকে। যদিও পরে আবার গ্রেফতার হন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটর হাতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park