
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী উপজেলার সর্বস্তরের শীতার্ত দরিদ্র মানুষের মাঝে তীব্র শীতের কষ্ট লাঘবে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শের ভিত্তি সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখা উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৭ জানুয়ারি (শনিবার) দুপুরে মহেশখালী পৌরসভাস্থ দক্ষিণ হিন্দু পাড়ার সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার প্রধান কেন্দ্রে এই শীতার্ত – মানবতার সেবায় শীতবস্ত্র বিতরণ করা হয়। এই শীতবস্ত্র বিতরণে তিনশত এর অধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
উক্ত শীতবস্ত্র বিতরণে সৎসঙ্গ বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার সভাপতি বাদল চন্দ্র দে (স্বস্তি য়নি ব্রত দায়ী) এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন- ননী গোপাল দে সাধারণ সম্পাদক, ছোট কান্তি দে (স্বস্তি য়নি ব্রত দারী) , সনজিত দাশ, নয়ন কান্তি দে, প্রান্ত শর্মা, আবির দে, সাগর দে, সজীব দে সহ প্রমূখ।
এসময় উপস্থিত সকলের উদ্দেশ্যে বাদল চন্দ্র দে বলেন, এ ধরনের কল্যাণমূলক কর্মসূচি সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং অসহায় মানুষের মাঝে স্বস্তি ও আশার আলো ছড়িয়ে দেয়। তিনি সকলকে ধর্মের পথে থাকার আহ্বান জানান।
এর আগে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সমাবেত প্রার্থনা করে জগতের কল্যাণার্থে মঙ্গল কামনা করা হয়।