1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চকরিয়ায় বিশাল বিক্ষোভ মিছিল - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে চকরিয়ায় বিশাল বিক্ষোভ মিছিল

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১১৬ বার পঠিত

সুমন চন্দ্র দে, কক্সবাজার জেলা প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী জননেতা জনাব সালাহউদ্দিন আহমেদ-এর বিরুদ্ধে এনসিপি (NCP) নেতাদের অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদে চকরিয়ায় এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

৩১ জুলাই’২৬ (শুক্রবার) বিকাল ৪টায় চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি চকরিয়া থানা রাস্তার মাথা থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিলে চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনতা অংশ নেন। এসময় নেতাকর্মীরা সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।

বিক্ষোভ মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ওলামা দল ও ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, “জননেতা সালাহউদ্দিন আহমদ চকরিয়া-পেকুয়াসহ সমগ্র দেশের সাধারণ মানুষের আস্থার প্রতীক। তাঁর মতো একজন সর্বজনশ্রদ্ধেয় ও ত্যাগী নেতাদের বিরুদ্ধে এনসিপির নেতাদের অশালীন ও হীন বক্তব্য রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত। চকরিয়ার মাটি ও মানুষ এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য বরদাশত করবে না।”

বক্তারা অবিলম্বে এই ধরণের অপপ্রচার বন্ধ এবং সংশ্লিষ্টদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন দলীয় নেতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park