1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুন্দরগঞ্জে বিদ্যালয় ভাংচুরের প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলনে - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সুন্দরগঞ্জে বিদ্যালয় ভাংচুরের প্রতিবাদে শিক্ষকদের সংবাদ সম্মেলনে

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৩ বার পঠিত

 

শহীদুল ইসলাম শহীদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের নতুন দুলাল ভরট উচ্চ বিদ্যালয়ে ভাংচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলনে শিক্ষকগণ। বুধবার (১১সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলন করেন শিক্ষকগন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আশরাফ আলী। তিনি বলেন বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম বিদ্যালয় সংক্রান্ত জরুরী কাজে ঢাকায় অবস্থান করায় অত্র বিদ্যালয়ের দায়িত্ব আমার নিকট অবগত করেন। গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২ ঘটিকায় বিদ্যালয় চলাকালীন সময় কয়েকজন ভারাটিয়া লোকজন দিয়ে অফিস কক্ষে দরজা ভেঙ্গে প্রবেশ করে চেয়ার টেবিল ভাংচুর করেন অত্র বিদ্যালয়ের ভূয়া সনদ ধারী প্রধান শিক্ষক দাবিদার মোছাঃ জাহিনুর বেগম । এসময় অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের কে অবরুদ্ধ করে রেখে অকত্য ভাষায় গালিগালাজ ভয়ভীতি প্রদর্শণ করে সাদা কাগজে স্বাক্ষর নেয়ার চেষ্টা করে। আমরা তাহাদের এহেন আচরনের ও বিভিন্ন ভাবে প্রাণ নাশের হুমকির সম্মুখীন হয়েছি। এক পর্যায় আমরা জীবনের ভয়ে স্বাক্ষর দিতে বাধ্য হই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park