1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের  উদ্বোধন  করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের  উদ্বোধন  করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণ ও হলরুম ভবণের  উদ্বোধন  ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৩রা জুলাই দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা প্রশাাসনের আয়োজনে শহরের মল্লিকপুরস্থ প্রশাসনিক সম্প্রসারিত ভবণের উদ্বোধন করেন সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল।  

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ সুলতানা জেরিনের সভাপতিত্বে উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল। 

সভায় আরো উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ আকবর আলী,এড. শেরেনুর আলী,সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন শেখ পিপিএম, পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ,জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও আগামী সুনামগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সুহেল মিয়া,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম,শাহজাহান মিয়া ও আজিজুর রহমান সৌরভ প্রম। 

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুল বলেছেন,আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠনের সাথে সাথে যেভাবে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ,খাল খনন কর্মসূচী এবং অবকাঠামো উন্নয়নের কাজ শুরু করেছেন তার সুফল কিন্তু তৃণমূলের বিশেষ করে গ্রামপর্যায়ের জনগন পেতে শুরু করেছেন। তিনি বলেন সুনামগঞ্জ পৌসভার আধুনিক ড্রেনেজ নির্মাণ ব্যবস্থার কাজ শুরু করে শহরের জলাবদ্ধতা নিরসন করার পাশাপাশি নির্বাচনী এলাকা সদর ও বিশ্বম্ভরপুরের প্রতিটি ধর্মবর্ণের মানুষের স্ব-অবস্থান নিশ্চিতের মাধ্যমে কৃষক,শ্রমিক,দিনমুজুর থেকে শুরু করে প্রতিটি স্তরের মানুষের শিক্ষা,স্বাস্থ্য,যোগাযোগ ও বাসস্থানের সুযোগ সৃষ্টি করতে বর্তমান সরকারের একজন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচনী এলাকার সকল মানুষের সহযোগিতা চান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park