1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার  - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সুনামগঞ্জের দিরাই টানাখালি বাজারের পশ্চিমপাড়ে কালনী নদীতে এক নারীর লাশ উদ্ধার 

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মোঃ মুকিম উদ্দিন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের রজনীগঞ্জ(টানাখালি) বাজারের পশ্চিমপাড় ফেরিঘাটের পাশে কালনী নদীতে এক অঞ্জাতনামা নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার ২৪ আগস্ট দুপুরে নদীতে একটি দুগন্ধযুক্ত  অর্ধগলিত ভাসমান লাশ দেখতে পেয়ে স্হানীয় লোকজন দিরাই থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলামের নির্দেশে থানার এস আই রেজাউলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্হলে এসে স্হানীয় লোকজনের সহায়তায় লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। 

তবে পুলিশ জানিয়েছে গত দুদিন আগে সলফ গ্রাম থেকে এক নারী নিখোঁজ হয়েছিলেন। তবে কে সেই নারী,কেনই বা তিনি নিখোঁজ হয়েছিলেন বা কারা তাকে বাড়ি থেকে তুলে নিয়ে পানিতে ফেলে দিল সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,লাশটিতে পচন ধরেছে এবং সনাক্ত করার পর ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর লাশের নাম ঠিকানা সংগ্রহ করে ঘটনার মোটিভ উদাঘাটন করার চেষ্টা করা হবে। তবে বিশ্বস্হ সূএে তিনি জানতে পেরেছেন গত দুদিন পূর্বে শান্তিগঞ্জ উপজেলার সলফ গ্রাম থেকে একজন নারী নিখোঁজ হয়েছিলেন।  বিষয়টি খোজ খবর নিয়ে অধিক গুরুত্ব দিয়ে পুলিশ দেখছে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park