1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিনা মুল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ কীটনাশক সার বিতরন  - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন দর্শনা থানার বিশেষ অভিযান: মাদক সেবনকারীর ৬ মাসের কারাদণ্ড এনপিবি’র বর্ষপূর্তিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের শুভেচ্ছা। পাঁচবিবিতে বিনধারা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক নিষিদ্ধ প্লাটফর্ম avrixlabs.online(ক্রস মার্কেট) দ্বারা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা পাচারের আশঙ্কা! নিঃস্ব হওয়ার ঝুঁকিতে লাখো মানুষ। সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর কুমিল্লা জেলা ইউনিটের অনুমোদন। ঠাকুরগাঁওয়ে মাদকসহ আটক ৩ দিনাজপুর বীরগঞ্জে মরহুম বজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত। বান্দরবান জেলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন 

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিনা মুল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ কীটনাশক সার বিতরন 

মুকিম উদ্দিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৫৩ বার পঠিত


মোঃ মুকিম উদ্দিন এর জগন্নাথপুর প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়

চলতি ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় খরিপ-২ রোপা আমন (উফশী) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

শুক্রবার  (২৭ জুন) বিকাল ৪ টায় কৃষি প্রশিক্ষন কেন্দ্র জগন্নাথপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন আফসারী খানম, অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রনালয় ঢাকা।

অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চল, মোঃ মোবারক হোসেন এর সভাপতিত্বে ও রাজন আকন্দ এর সঞ্চালনায় এ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদা, উপ সচিব কৃষি মন্ত্রনালয়, মোহাম্মদ ওমর ফারুক, উপ পরিচালক কৃষি সমপ্রসারন অধিদপ্তর সুনামগঞ্জ, কে এম বদরুল হক পিডি এটিআই, মোঃ বরকত উল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জগন্নাথপুর,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, উপজেলায় ১০০০ হাজার ৯৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

অনুষ্টানের  শুরুতে পবিত্র কোরআন থেকে  তেলাওয়াত আব্দুল কাদির।

অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park