
মোঃ মুকিম উদ্দিন এর জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়
চলতি ২০২৪-২৫ অর্থবছরের কৃষি প্রণোদনার আওতায় খরিপ-২ রোপা আমন (উফশী) ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ জুন) বিকাল ৪ টায় কৃষি প্রশিক্ষন কেন্দ্র জগন্নাথপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন করেন আফসারী খানম, অতিরিক্ত সচিব কৃষি মন্ত্রনালয় ঢাকা।
অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর সিলেট অঞ্চল, মোঃ মোবারক হোসেন এর সভাপতিত্বে ও রাজন আকন্দ এর সঞ্চালনায় এ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহমুদা, উপ সচিব কৃষি মন্ত্রনালয়, মোহাম্মদ ওমর ফারুক, উপ পরিচালক কৃষি সমপ্রসারন অধিদপ্তর সুনামগঞ্জ, কে এম বদরুল হক পিডি এটিআই, মোঃ বরকত উল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জগন্নাথপুর,উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, উপজেলায় ১০০০ হাজার ৯৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হবে।
অনুষ্টানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত আব্দুল কাদির।
অনুষ্ঠান শেষে কৃষকদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।