
রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট:
সিলেটে ৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকায় তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, পান্থুমাই, দমদমিয়া এবং বাংলাবাজার বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, মহিষ, জিরা, গরু, পিয়াজ, চকলেট বডি স্প্রে, চিনি, বিভিন্ন প্রকার ক্রিম, ফেসওয়াস, সাবান, হেয়ার জেল, শ্যাম্পু, বিয়ার এবং অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ট্রলি আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য=১,২৫,৫৩,৩৩০.০০ (এক কোটি পঁচিশ লক্ষ তিপ্পান্ন হাজার তিনশত ত্রিশ) টাকা। এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।