1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জ-২ আসনের ০৩নং বহুলী ইউনিয়নে ভোটারদের অংশ গ্রহণে ভোটের আমেজ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

সিরাজগঞ্জ-২ আসনের ০৩নং বহুলী ইউনিয়নে ভোটারদের অংশ গ্রহণে ভোটের আমেজ

মো ইয়াকুব আলী তালুকদার স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৭ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বহুল আকাংখিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ ১২ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সকাল ০৮ ঘটিকা হতে শুরু হয়ে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলমান রয়েছে।

সিরাজগঞ্জ-২ আসনের ০৩ নং বহুলী ইউনিয়নের বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে দেখা গেছে অধীর আগ্রহ উদ্দীপনা ও স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মাধ্যমে ভোটাররা ভোট দিচ্ছেন। তবে ভোট কেন্দ্র গুলোর ভোটারের লম্বা লাইন পরিলক্ষিত হচ্ছে এবং পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে।

দীর্ঘ ১৫/১৬ বছরে দেশের মানুষ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। আজ সকলেই ভোট প্রদান করে আনন্দিত। পুরনো ভোটাররা তাদের অধিকার ফিরে পেয়েছে এবং সেই সাথে নতুন ভোটাররা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছে। এজন্য তারা বেশ আনন্দিত।

তবে এখন পর্যন্ত এই ইউনিয়নের কোন কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বহুলী, আলমপুর, হরিণহাটা, রতুনী, ডুমুর গোলামী, ডুমুর ইছা হাটখোলা এবং বিলগজারিয়ার ভোট কেন্দ্র গুলোতে বেশ নিরবে ভোট গ্রহণ চলমান রয়েছে। প্রতিটি কেন্দ্রেই আইন শৃংখলা বাহিনী ও প্রিজাইডিং অফিসাররা সততার সহিত কাজ করছে এবং সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। ভোট কেন্দ্র গুলোর বাহিরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park