1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সিরাজগঞ্জ সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পঠিত

মো. বেলাল হোসেন স্টাফ রিপোর্টার , সিরাজগঞ্জ
বর্ণাঢ্য ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জ সরকারি কলেজে ‘আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

২৫ আগস্ট (সোমবার) সকালে কলেজ প্রাঙ্গণে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্ভোদন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান বাচ্চু বলেন, “তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং তাদের শারীরিক গঠন ও মানসিক বিকাশের জন্য ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। পড়াশোনার পাশাপাশি কলেজের এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপি’র সহ-সভাপতি, ভিপি অমর কৃষ্ণ দাস।

তিনি বলেন, “শিক্ষার্থীদের সুস্থ ও সুন্দর মনন গঠনে প্রতিযোগিতামূলক খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের টুর্নামেন্ট শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশ করবে।”

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মহীদুল হাসান টুর্নামেন্টের সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত সমাপ্তি কামনা করেন এবং খেলোয়াড়দের ক্রীড়াসূলভ মনোভাব বজায় রাখার আহ্বান জানান।

এরপর জাতীয় পতাকা উত্তোলন, আকাশে বেলুন উড়ানো ও মাঠের কিক-অফের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ম্যাচে কলেজের বিপুলসংখ্যক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত থেকে খেলোয়াড়দের করতালির মাধ্যমে উৎসাহিত করেন।

অনুষ্ঠান চলাকালে মাঠের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সিরাজগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক এস এম জুয়েল রানা, ইসলামী ছাত্রশিবির এবং কলেজের সাধারণ শিক্ষার্থীরা একযোগে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park