1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
*সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

*সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা*

​মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৪৮ বার পঠিত

​মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

“প্রকৃতির স্নিগ্ন পরশে আমরা ব্যতিক্রম”—এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের চায়নাবাঁধ ক্রসবার-০৩ এ অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিশু শিল্পীদের নিয়ে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আড্ডা।

​মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেল ৪ঃ০০ ঘটিকায় আয়োজিত এই অনুষ্ঠানে গান, কবিতা,গল্প ও হাসিখুশিতে মেতে ওঠে শিশুরা। ​ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদের পরিচালক আহসান শুভর সভাপতিত্বে এবং সহকারী পরিচালক তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সংস্কৃতি সংসদ (সসাস)-এর আইটি, প্রচার ও মিডিয়া সম্পাদক আহমেদ শরীফ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যতিক্রমের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম ও ফয়সাল আহমেদ।
​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যতিক্রমের আবৃত্তি বিভাগের পরিচালক মারুফ হাসান, মিডিয়া ও ক্বিরাত বিভাগ পরিচালক আবু তালহা, সহকারী অর্থ সম্পাদক ইয়াসির আরাফাত, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক কাউসার আহমেদ এবং খেলাধুলা ও ব্যায়াম সম্পাদক ফাহিম প্রমুখ।

​আয়োজকরা জানান, শিশুদের সুস্থ সংস্কৃতি চর্চার পাশাপাশি সুস্থ বিনোদনের বিকল্প নেই। শিশুদের মেধা ও মনন বিকাশে ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক সংসদ নিয়মিত ইনডোর ও আউটডোর বিভিন্ন সাংস্কৃতিক ক্লাসের আয়োজন করে আসছে, যা শিশু বিকাশে বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। ব্যতিক্রমী এই মনোমুগ্ধকর আয়োজনে অসংখ্য শিশু কিশোর শিল্পী স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন এবং ইসলামিক আড্ডায় মেতে ওঠেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park