
মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
সারা দেশ ব্যাপী ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী দল বিএনপির ঐতিহাসিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে সকল বিরোধী ষড়যন্ত্র মোকাবেলার জাল ছিন্ন করার ঘোষণা দেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলা শহরে অবস্থিত সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিততে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সমাবেশটি বিকাল ৩ঃ০০ টায় শুরু হয়। এসময় মাঠের চারিদিকে দলীয় নেতাকর্মী ও জনসাধারণের উপচে পড়া ভিড় ছিল।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদের সভাপতিত্বে এবং মো শামীম খান ও মো আবু সাঈদ সুইটের সঞ্চালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়ে দীর্ঘ সময় চলে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ ও জালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু)। প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো আঃ আলীম খান, জাতীয় সংসদ সদস্য। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডা. এম এ মুহিত জাতীয় সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়। মো সেলিম রেজা, জাতীয় সংসদ সদস্য। ভিপি আইনুল হক, জাতীয় সংসদ সদস্য। মো আকবর আলী খান, সাবেক সংসদ সদস্য। ইঞ্জিনিয়ার মো সাইফুল ইসলাম, মো সাইদুর রহমান বাচ্চু সাধারণ সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপি, এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিরাজগন্জ জেলার নেত্রীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী কৃষক দলসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
সারা দেশ জুড়ে গভীর ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করেন তারা। সমাবেশে সিরাজগঞ্জ জেলার সকল উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা সকল নেতাকর্মীদের সজাগ ও সচেতন থাকার আহবান করেন। সকল ষড়যন্ত্র ও নৈরাজ্যের মোকাবিলা করার প্রস্তুতি নেওয়ার জন্য আহবান করেন।
সমাবেশ চলা কালে হাজার হাজার নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে ও এলাকাটি মুখরিত হয়ে ওঠে। বাংলাদেশ জাতীতাবাদী দল বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রচন্ড গরমে অধীর আগ্রহে সকল নেতাকর্মী স্বত্বফুর্তভাবে অংশ গ্রহণ করেন।