1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখম: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সিরাজগঞ্জে জামায়াত নেতাকে কুপিয়ে জখম: বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পঠিত

​
মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার ​সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর এক নেতাকে কুপিয়ে গুরুত্বর জখম করার অভিযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে আহত জামায়াত নেতার স্ত্রী শোহর বানু বাদী হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন।

​আহত আব্দুস সবুর সেখ সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়ন জামায়াতের সাবেক আমির। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​মামলার এজাহারে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সরকারসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে। আসামিরা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতাকর্মী বলে জানা গেছে।

​মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ‘ঢাকা টু রংপুর’ লংমার্চের একটি গাড়িবহর যমুনা সেতু পার হয়ে সয়দাবাদ অতিক্রম করছিল। এ সময় জামায়াত নেতা আব্দুস সবুর সেখ নেতাকর্মীদের নিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে বহরটিকে স্বাগত জানান। অভিযোগ উঠেছে, তখন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সেখানে বাধা দেওয়ার চেষ্টা করলে প্রশাসনের হস্তক্ষেপে তারা সটে যান।

​পরবর্তীতে জোহরের নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে বের হওয়ার পর একা পেয়ে আব্দুস সবুর সেখের ওপর হামলা চালানো হয়। এজাহারে অভিযোগ করা হয়, দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাকে গুরুতর আহত করা হয়। প্রথমে তাকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের ৩টি স্থানে মারাত্মক জখমের চিহ্ন রয়েছে।

​এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম সরকার বলেন, “লংমার্চের সময় স্থানীয় নেতাকর্মীদের সাথে জামায়াত কর্মীদের কথা-কাটাকাটি হয়। সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে কয়েকজন ক্ষুব্ধ হয়ে আব্দুস সবুরকে ধরে কিল-ঘুষি মারে। কাঠের আঘাতের কারণে হয়তো রক্তপাত হয়ে থাকতে পারে, তবে কুপিয়ে জখম করার অভিযোগটি সত্য নয়।”

​মামলার বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, “শনিবার রাতে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park