1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জের বিখ্যাত ঐতিহাসিক মজাদার "আবার খাই" হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তে আবার খাই ফেরিওয়ালা। - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

সিরাজগঞ্জের বিখ্যাত ঐতিহাসিক মজাদার “আবার খাই” হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তে আবার খাই ফেরিওয়ালা।

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১০৪ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক মজাদার খাবার ” আবার খাই ” কালের বিবর্তনে আজ হারিয়ে যেতে বসেছে এই মজাদার মুখরোচক খাবার। সিরাজগঞ্জের অসংখ্য মানুষের শৈশবের সেই সৃতি বিজরিত আর বহুকাল আগে থেকেই এই “আবার খাই” মজাদার খাবার সকলের কাছে অনেক জনপ্রিয়।

অনেক আগে থেকেই দেখে আসা শিশু কিশোর বয়স্ক সকলের কাছে মজাদার মুখরোচক এই খাবারের নাম মুখে মুখে। সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নং বহুলী ইউনিয়নের বহুলী গ্রামের আবার খাই ফেরিওয়ালা এই বৃদ্ধ চাচা নিজের হাতে নিজের বাড়ীতেই তৈরী করে নিয়ে আসেন। আবার খাই, গুলগুলা, খুরমা, নিমকি, এসব বিভিন্ন গ্রামের বাড়ী বাড়ী, পাড়ায় পাড়ায় ফেরী করে বিক্রি করে আসছেন। এলাকার অসংখ্য মানুষ বলেন আমরা যখন ছোট ছিলাম তখন মা আমাদের কিনে দিতো টাকার বদলে চাউল দিয়ে, ডাউল দিয়ে, ধান দিয়ে, সরিষা দিয়ে। গ্রামের অধিকাংশ মানুষই টাকার বদলে চাউল দিয়ে এই সদা গুলা নিতো। আবার খাই ফেরিওয়ালা পাতিল ভরে সদায় নিয়ে আসেন আর বাড়ী ফেরেন পাতিল ভর্তি চাউল নিয়ে। উনি কানে কম শুনে, চোখেও একটু কম দেখেন, কিন্তু অনেক জোরে জোরে ডাকা ডাকি করেন। উনার কমন ডায়লগ এই যে আইসো আইসো….! এসে গেছে আবার খাই! একবার খাইলে মন আবার খাইতে চায়! এখুনি আসেন চলে গেলে আফসোস করবেন! আসেন আসেন!

বিভিন্ন মৌসুমে ভরপুর বিক্রি করেন এই মজাদার খাবার। ধান, পাট, গম, সরিষা, কলাই, আখের মৌসুমে মানুষ যখন দিন রাত কাজে ব্যাস্ত, শরীর অনেক ক্লান্ত তখনই তারা একটু বিশ্রাম নিয়ে আবার খাই ফেরিওয়ালার সন্ধান করেন। গাড়া গ্রামের বিভিন্ন আড্ডা স্থলে আবার খাই মজাদার মুখরোচক খাবারের সমারহ আড্ডাকে করে আরও প্রানবন্ত। আবার খাই ফেরিওয়ালা আসার সাথে সাথে হুমড়ি খেয়ে পড়েন সবাই। ছোট ছোট ছেলে মেয়েরা মজাদার খাবার ক্রয়ের জন্য বাবা-মায়ের কাছে বায়না ধরেন। একটু দেরি হলেই মাটিতে লুটিয়ে পড়ে গড়াগড়ি করতে থাকেন যতোক্ষণ না আবার খাই হাতে পায়।

আবার খাই ফেরিওয়ালা বয়সের ভাড়ে শরীর একেবারে দূর্বল ও শরীর শুকিয়ে যাওয়া ফেরিওয়ালা চাচা আসেন খুব সকালে অনেকের ঘুম থেকে ওঠার আগেই । খুব ভোরে বাড়ী থেকে বের হন এই খাবার গুলো বিক্রি করার জন্য। তখন অনেকেই ঘুমে থাকে। কিন্তু উনি আসার পরে উনার ডাকা ডাকিতে যারা ঘুমাই থাকে তাদের ঘুম ভাঙ্গে, বিশেষ করে বাচ্চাদের, ছোট ছোট বাচ্চারা বাড়ী থেকে ছুটে আসে সদায় নেবার জন্য। খেতে ভালোই মজা লাগে। ছোট বাচ্চারা নরম তুলতুলে গুলগুলা, নিমকি, খুরমা খুবই পছন্দ করে। উনি সব আইটেম নিজেই তৈরী করেন। বয়স হয়েছে, বৃদ্ধ হয়েছে, তাও নিজে ব্যবসা করে পরিশ্রম করেন। কারো কাছে হাত পাতেন না। ভাড় কাঁধে করে নিয়ে গ্রাম থেকে গ্রামে ছোটেন মুখরোচক মজাদার খাবার গুলো ফেরী করে বেড়ান৷

এই বয়সে এসেও উনার জন্য ভাড়ে করে ফেরী করা বেশ কষ্ট সাধ্য ব্যাপার। তারপরও জীবনের তাগিদে লড়াই করে চলেছেন। জীবন সংগ্রামের এক মহা সৈনিক তিনি। হয়তো উনি মারা গেলে আর এমন কেউ আর ফেরি করে মজাদার খাবার নিয়ে আসবে না। হারিয়ে যাবে সিরাজগঞ্জের মজাদার মুখরোচক খাবার আবার খাই! সেই সাথে হারিয়ে যাবে চিরচেনা সবার প্রিয় মুখ আবার খাই ফেরিওয়ালা চাচাও! সিরাজগঞ্জের হাজারো মানুষ আজ কর্ম ব্যাস্ততায় ঢাকা, গাজীপুরসহ দেশের বিভিন্ন প্রান্তে বসবাস করলেও আবার খাই এর কথা আজও মনে পড়ে। গল্প কথায় সিরাজগঞ্জের আবার খাই এর কথা বলে বেড়ান দেশের বিভিন্ন প্রান্তে পরিচিত বিভিন্ন জনের কাছে। সিরাজগঞ্জের অসংখ্য মানুষ ভুলে গেলেও আজও ভোলেননি আবার খাই ফেরিওয়ালা। আজও তার কাঁধে আবার খাই বিখ্যাত ঐতিহাসিক মুখরোচক মজাদার খাবার নিয়ে ঘুরে বেড়ান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park